বাড়িরাজ্যরাজ্যে প্রবেশ করলো বর্ষা, দিনভর বৃষ্টি

রাজ্যে প্রবেশ করলো বর্ষা, দিনভর বৃষ্টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : শনিবার রাজ্যে প্রবেশ করল বর্ষা মরশুম। এদিন আগরতলা স্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রেস রিলিজের মাধ্যমে এই সংবাদ জানানো হয়। দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু এদিন সমগ্র ত্রিপুরায় প্রবেশ করেছে। যা তার স্বাভাবিক সময় থেকে প্রায় এক সপ্তাহ দেরীতে প্রবেশ করেছে।

যার জেরে গত ২৪ ঘণ্টায় ত্রিপুরার অধিকাংশ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। এদিন সকালের পর থেকে শহর জুড়ে শুরু হয় বৃষ্টি। বিকেল গড়িয়ে রাত পর্যন্ত ছিল বৃষ্টি। বর্ষা প্রবেশের ফলে টানা বৃষ্টিপাতের জেরে একলাফে অনেকটাই কমল তাপমাত্রা

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য