Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমধ্যস্থতাকারী রাজ্যে কেন নিয়োগ করা হবে, প্রশ্ন তুললেন জিতেন

মধ্যস্থতাকারী রাজ্যে কেন নিয়োগ করা হবে, প্রশ্ন তুললেন জিতেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : একাধিকবার মধ্যস্থতাকারী রাজ্যে আসবে বলে মুখ খুলেছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। যদিও আসেনি। কিন্তু মধ্যস্থতাকারী ত্রিপুরা রাজ্যে কেন আসবে সেটা বুঝে উঠতে পারছে না সিপিআইএম। শনিবার এ নিয়ে মুখ খুললেন সিপিআইএম পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, যদি কোন নির্দিষ্ট সংগঠন বা জঙ্গি সংগঠন ওভার গ্রাউন্ডে আসতে নানা রকম অসুবিধায় পড়ে বা জনসম্মুখে আসতে পারে না তখন মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়। ত্রিপুরা রাজ্য যখন এন এল এফ টি জঙ্গি সংগঠন সক্রিয় ছিল তখন তাদের সাথে আলোচনা করে অনাস্থা আনতে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছিল।

কিন্তু আজকের দিনে তিপ্রা মথা একটি সাধারণ দল নয়। প্রথমবার বিধানসভায় নির্বাচনে দাঁড়িয়ে দুর্দান্ত ফলাফল করে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের ভূমিকা পালন করছে। কিন্তু বামফ্রন্ট তাদের দ্বিগুণ ভোট পেয়েও বিরোধীদল হতে পারেনি। এবং তিপ্রা মাথা থেকে বিধায়কের সংখ্যা বামফ্রন্টের কম। যার ফলে তিপ্রা মথা ভারতের নির্বাচন কমিশন থেকে ত্রিপুরার রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে। তাহলে কেন তাদের জন্য মধ্যস্থতাকারী নিযুক্ত করতে হবে ? ভারত সরকারের যদি সদিচ্ছা থাকে এবং তিপ্রা মথা যদি সত্যি সত্যি জনজাতিদের সাংবিধানিক উন্নয়ন চায় তাহলে কারা ত্রিপুরায় মধ্যস্থতাকারী নিয়োগের জন্য দাবি করেছে কেন সেটাই এখন প্রশ্ন। সুতরাং এখন মূল কথা হল বিজেপি এবং তিপ্রা মথা জনজাতিদের উন্নয়নের জন্য সত্যিই আন্তরিক কিনা? আইপিএফটিকে ২০১৮ এর আগে এভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এর জন্য বহু বৈঠক হয়েছে। বিজেপি এগুলি করে শুধু সময় নষ্ট করছে।

বিজেপি ত্রিপুরা রাজ্যের মানুষের আকাঙ্ক্ষার অমর্যাদা দিচ্ছে এবং ঠকানোর চেষ্টা করছে। গ্রেটার তিপরাল্যান্ড নিয়ে আগেও বলা হয়েছে এটা অলীক কল্পনা, এখনো বামেরা বলছে তা হবে না। মথা বুঝতে পেরে এখন উচ্চারণ করে না। কিন্তু তারপরও তারা আন্তরিকভাবে বিশ্বাস করে কিছু একটা হবে। কিন্তু পাতাপোতার ঘষাঘষিতে মরিচে জান যায়। ফলে জনজাতি অংশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এমনটাই বললেন জিতেন্দ্র চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য