Friday, February 6, 2026
বাড়িরাজ্যনির্বাচনকে মেডিকেল সায়েন্সের সাথে তুলনা মুখ্যমন্ত্রীর

নির্বাচনকে মেডিকেল সায়েন্সের সাথে তুলনা মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচন বিজেপি’র জন্য অগ্নিপরীক্ষা। রাজ্যের প্রধান ত্রিশঙ্কুর সাথে লড়াই করতে দলের অধিনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একদিন বাদে আবারো রাজ্যের মাটিতে পা রাখতে হচ্ছে। বিজেপি ভালো করে বুঝে গেছে আসন্ন লড়াইটা বড় কঠিন। জনগণ ভোটাধিকার নিয়ে যথেষ্ট সচেতন। তাই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় ঘাঁটি করে বসে আছেন।

এদিকে মোদীর আদর্শকে হাতিয়ার করে নির্বাচন ঘোষণার আগে থেকেই মাঠে চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাড়ি বাড়ি গিয়ে একটি দাবি করছেন আবারো যেন পাঁচ বছরের জন্য ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত করেন গণদেবতারা। আসন্ন পাঁচ বছর ত্রিপুরা রাজ্যের সুশাসন এবং বিকাশের গতি ত্বরান্বিত করার লক্ষ্য ভাজপার। এই কথাই বুঝাচ্ছেন দুয়ারে দুয়ারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব। হাতে সময় আর মাত্র একদিন তারপরে সরব প্রচার নিরব হয়ে যাবে। সোমবার ব্যস্ততম দিনের সকালে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্যালেস কম্পাউন্ড স্থিত এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হয়।

মুখে ছিল হাসি। নিজ এলাকায় জয়ী হওয়া নিয়ে অত্যন্ত মনোবল প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, জাতি জনজাতি যতগুলি আসন রয়েছে সবগুলি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হবে বিজেপি। বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একের পর এক অভিভাবক ত্রিপুরায় এসেছেন। সবাই মিলে ত্রিপুরার মাটিতে আবারো ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবেন। ডাক্তার মুখ্যমন্ত্রী নিজের মনোবল থেকে বলেন, একজন মানুষকে দেখলেই বোঝা যায় তার শারীরিক অবস্থা কেমন রয়েছে। ঠিক তেমনি মানুষের কাছে গিয়ে বোঝা যাচ্ছে তারা শুধু ১৬ ফেব্রুয়ারির অপেক্ষায় বসে আছে। কখন গিয়ে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে পুনরায় প্রতিষ্ঠিত করা সুযোগ দেবে বলে জানান তিনি। আসন্ন লড়াইটা গণতান্ত্রিক শক্তি বনাম উন্নয়নের লড়াই। মাঠঘাট সর্বত্র গণতান্ত্রিক উৎসব যেন মানুষের মনকে দোলা দিয়ে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য