বাড়িরাজ্যঐক্যমঞ্চ তিপ্রা মথাকে আমন্ত্রণ জানালো সি পি আই এম এল

ঐক্যমঞ্চ তিপ্রা মথাকে আমন্ত্রণ জানালো সি পি আই এম এল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : রাজ্যে গণতন্ত্র বিপন্ন। মানুষের অধিকার সুরক্ষিত নয়। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিপ্রা মথাকে মহাজোটে এগিয়ে আসতে দাবি জানায় সি পি আই এম এল। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সি পি আই এম এল -এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার দাবি করেন, বিজেপি সরকারকে পরাস্ত করতে গোটা রাজ্যে বিরোধী ঐক্য মঞ্চ গঠন হচ্ছে। এই ঐক্যমঞ্চ তিপ্রা মথা বাইরে থাকলে ভোট ভাগ হয়ে যাবে। তাই তিপ্রা মথা যাতে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যমঞ্চে সামিল হয় তার জন্য দাবি জানান তিনি।

 তিনি বলেন বর্তমান বিজেপি সরকারের কারণে অর্থনীতি বিপর্যস্ত এবং আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে অন্যান্য বিরোধী দলের মতো তিপ্রা মথাকে বের হয়ে আসতে হবে। কিন্তু গ্রেটার তিপরাল্যান্ডের দাবির প্রসঙ্গে তিনি বলেন, এ ডি সি সার্বিক উন্নয়ন সব কটি রাজনৈতিক দল চাইছে। এবং এডিসিকে কিভাবে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া যায় সেদিকে বদ্ধপরিকর বিরোধী ঐক্য মঞ্চ। তারপরও ইতিমধ্যে এই বিজেপি সরকারকে পরাস্ত করা সবচেয়ে বড় বিষয়। আরো বলেন, রাজ্যের মানুষ যত বেশি ঐক্যবদ্ধ হবে তত বেশি মানুষ সাহস পাবে। ঘর থেকে বের হয়ে আসবে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে বিরোধী ঐক্যমঞ্চকে জয়যুক্ত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আরো বলেন সি পি আই এম এল এবার খুব কম আসনে বিজেপির বিরুদ্ধে মহাশক্তির সাথে লড়াই করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য