Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিজেপির প্রচার সজ্জা নষ্টের অভিযোগ

বিজেপির প্রচার সজ্জা নষ্টের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : গত কয়েকদিন ধরে বিরোধী দলের দলীয় প্রচার সজ্জা নষ্টের অভিযোগ উঠলেও এবার ব্যতিক্রমভাবে শাসক দলের পক্ষ থেকে উঠেছে অভিযোগ। বিধানসভা ভোটের আগে রাতের অন্ধকারে দুস্কৃতিকারীরা শাসক দলের দলীয় প্রচার সজ্জা নষ্ট করায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 ঘটনা কৈলাসহরের চন্ডীপুর মন্ডলের শ্রীরামপুর এলাকায়। বুধবার সকালে যুব মোর্চা চন্ডীপুর মন্ডলের সাধারণ সম্পাদক তথা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল জানান, মঙ্গলবার গভীর রাতে বিরোধী দলের দুস্কৃতিকারীরা শ্রীরামপুর ট্রাই জংশন থেকে সূর্যমনি নগর স্কুল পর্যন্ত বিজেপি দলের প্রচার সজ্জা বিশেষ করে রাস্তার পাশে থাকা দলের সমস্ত ফ্লেক্স গুলো ছিঁড়ে ফেলে দেয়। ভোরবেলা দলীয় কার্যকর্তারা রাস্তায় বের হবার পর প্রচারসজ্জা ছেড়া দেখে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। নয়ন পাল জানান, এই ঘটনার খবর পেয়ে বিশেষ করে যুব মোর্চার নেতৃত্বরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করা না হলে যুব মোর্চা চুপ করে বসে থাকবে না।

 যুব মোর্চার কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলবে বলেও জানান। আরও বলেন, বিধানসভা ভোটের আগেই বিরোধী দল বুঝে গেছে সাধারণ মানুষ শাসক বিজেপি দলের পক্ষে রয়েছে। এটা বুঝতেই বিরোধী দলের পায়ের নিচের মাটি সরতে শুরু করেছে। যার ফলে বিরোধী দল দিশেহারা হয়ে গেছে। তাই রাতের অন্ধকারে এমন জঘন্য কাজ করছে বলে অভিযোগ তুলেন নয়ন পাল। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য