Friday, February 6, 2026
বাড়িরাজ্যশহরে কংগ্রেসের পদযাত্রা

শহরে কংগ্রেসের পদযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : শনিবার প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহার নেতৃত্বে আগরতলা শহরে পোস্ট অফিস চৌমুহনি, রামনগর সহ বিভিন্ন এলাকায় কংগ্রেসের ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন পদযাত্রায় উপস্থিত আশীষ কুমার সাহা কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গোটা দেশবাসীর স্বার্থে এ পদযাত্রার ডাক দিয়েছে।

এর কারণ হলো দেশ বিভাজনের রাজনীতি, অর্থনীতির মান অবনতি, বেকার সমস্যা সহ একাধিক সমস্যা। এ সমস্যা সমাধানের করে অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্য বিজেপির নেতৃত্বাধীন সরকার বেকারত্ব, সরকারি কর্মচারীদের বঞ্চনা সহ সার্বিক ক্ষেত্রে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই অরাজক পরিস্থিতি থেকে বের হয়ে আসতে এই পদযাত্রা শুরু হয়েছে। আশীষ সাহা আরো বলেন এ সরকার মানুষের মধ্যে বিভেদের রাজনীতি তৈরি করে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। এতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হচ্ছে। তাই কংগ্রেস মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে ময়দানে নেমেছে বলে জানান শ্রী সাহা। আয়োজিত পদযাত্রায় এদিন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য