বাড়িখেলাকমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.) : স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া ‘কমনওয়েলথ গেমস ২০২৬’-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমাদের খেলোয়াড়রা দেশের গৌরব বৃদ্ধি করতে দৃঢ় সংকল্প, অসামান্য দক্ষতা এবং সত্যিকারের ক্রীড়া সুলভ মনোভাব প্রদর্শন করবেন। আমি প্রতিটি ইভেন্টে তাঁদের সাফল্য কামনা করি।”

প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি সম্পূর্ণ আশাবাদী যে আমাদের ক্রীড়াবিদরা উদ্দীপনা, দৃঢ় সংকল্প এবং সেরা পারফরম্যান্সের মানসিকতা নিয়ে এই গেমসে অংশ নেবেন। আমাদের খেলোয়াড়দের দক্ষতা এবং নিষ্ঠা সর্বদা অসংখ্য ভারতীয়কে অনুপ্রাণিত করে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সূচনা হয়েছে। এই প্রতিযোগিতা ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে। এতে ৭৪টি কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের হাজার হাজার ক্রীড়াবিদ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য