বাড়িরাজ্যডিজির মৃত্যু নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার আবেদন আইনজীবীর, মুখ খুললেন সুদীপ

ডিজির মৃত্যু নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার আবেদন আইনজীবীর, মুখ খুললেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই :  রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে যাতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা হয় এর জন্য আবেদন জানাতে পারেন রাজ্যবাসী। মঙ্গলবার এই কথা বললেন আইনজীবী শমিক দেব। তিনি বলেন, প্রয়াত রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগের মানসিক রোগের কোন মেডিকেল হিস্ট্রি ছিল না।

 দীর্ঘ ৩ দশক ধরে তিনি ত্রিপুরা রাজ্যে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে কোন অসফলতা বা কোন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে নেই। কিছুদিন আগে তাঁর সহধর্মিনীর সঙ্গে কথা বলার সময় এমন মনে হয়নি যে পারিবারিক কোনো রকম ঝামেলা রয়েছে। আর পারিবারিক ঝামেলা থাকার কথাও নয়। তাঁর ছেলে বিদেশে চাকরি করেন। কোনো আর্থিক অসচ্ছলতা নেই। তবে এই ধরনের আধিকারিকদের কেউ প্ররোচনা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করতে পারে এমনটা নয়। কারণ তিনি সাধারণ মানুষ নয়।

 বিরোধী দলের পক্ষে এমনটা করাবার মতো কোনো ক্ষমতা নেই। এর জন্য ক্ষমতাসীন দলের দিকে একটা প্রশ্ন থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টের কোন অবসরপ্রাপ্ত নির্ভিক বিচারপতি দ্বারা তদন্ত করা প্রয়োজন। তাহলে হয়তো সুষ্ঠু তদন্ত হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বিশেষ করে রাজ্য সরকার যদি চায় নিজের মতো করে তদন্ত করার তাহলে ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে যাতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা হয় এর জন্য আবেদন জানাতে পারেন রাজ্যবাসী। অপরদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন করে দাবি করেন ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টের কোন বিচারপতি দ্বারা তদন্ত করার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য