বাড়িরাজ্যচুরির অভিযোগে আটক এক

চুরির অভিযোগে আটক এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই :  আগরতলা শহরে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এবার অভিযোগ মূলে এক চোরকে জালে তুলল পুলিশ। ঘটনার বিবরণে এন.সি.সি থানার পুলিশ জানায়, ইজাজ আহমেদ নামে এক ব্যক্তি পুলিশের কাছে চুরির অভিযোগ জানিয়েছিল।

 সে মোতাবেক তদন্তে নেমে পুলিশ খেজুর বাগান কাঠালতলী এলাকার থেকে একজনকে আটক করে। তার নাম বাবুল রায়। আগরতলা শহরে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত সে। মঙ্গলবার পুলিশ তাকে আদালতে তুলে। তার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ অভিযুক্তির কাছ থেকে অনেকগুলি এসির তার উদ্ধার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য