স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই:নেশা মুক্ত ভারত গড়া, দেশের সরকারের শুধুমাত্র একটা শ্লোগান নয়। এইটা দেশের ভবিষ্যৎ-এর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ত্রিপুরা ছোট রাজ্য। কিন্তু ত্রিপুরার তিন দিকে রয়েছে আন্তর্জাতিক সিমান্ত।
আর এই সিমান্ত এলাকায় ড্রাগস পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ড্রাগস সেবনের ক্ষতিকারক বিষয়ে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। শনিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত সচেতনতা শিবিরে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজধানীর এম.বি.বি কলেজে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন এমবিবি কলেজের অধ্যক্ষ অর্জুন গোপ সহ অন্যান্যরা।

