বাড়িরাজ্যজলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে কর্মশালার আয়োজন

জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে কর্মশালার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে আগরতলায় শুরু হলো দু’দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার। এদিন রাজ্য সরকারের পূর্ত দপ্তর ও জলসম্পদ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল— “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়”।

সেমিনারের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য সরকারের সচিব কিরণ গীত্তে, আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক। দুই দিনব্যাপী এই আলোচনায় জলাবদ্ধতার কারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, আগরতলা শহরকে জলাবদ্ধতামুক্ত ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য