স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায় রথের রশিতে টান দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার তিনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে রথে পূজার্চনা করেন।
পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে রথের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রথযাত্রার মাধ্যমে মানুষের জীবনের আশা-আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় তার জন্য ঈশ্বরের কাছে কামনা করছেন। এদিন রথযাত্রার ঘিরে আদর্শ কলোনী এলাকায় ভক্তদের সমাগম ছিল দেশ লক্ষ্যণীয়। ব্যাপক জাঁকজমকভাবে আয়োজন করা হয় রথযাত্রা অনুষ্ঠানের।

