বাড়িরাজ্যডিমের মূল্য আঁকাছোঁয়া

ডিমের মূল্য আঁকাছোঁয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : একের পর এক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়ে চলেছে বাজারে। এর থেকে বাদ গেল না ডিম। গত সপ্তাহখানেক ধরে বাজারে এক লাফে অনেকটা বৃদ্ধি পেয়েছে বয়লার ডিমের মূল্য। দিশেহারা ক্রেতা, বিক্রেতা উভয়ে। এই বিষয়ে বৃহস্পতিবার এক ব্যবসায়ীর কাছ থেকে জানা যায় বয়লার মুরগির খাবারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

যার কারণে ডিমের দাম প্রতি কার্টুনে ২০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনে। এবং প্রতি হালি ডিমের মূল্য ৪ টাকা করে বৃদ্ধি পেয়ে ৩৮ টাকা হয়েছে। তিনি আরো জানান, অতিরিক্ত খরচের কারণে বিভিন্ন ফার্মের মধ্যে মুরগি উৎপাদনের সংখ্যাও হ্রাস পেয়েছে। যার কারনে ডিমের মূল্য বেড়েছে বলে দাবি করেন ব্যবসায়ী। রাজ্যের প্রানি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন কিছুদিন পর পর পর্যালোচনা মূলক বৈঠক করে দপ্তরের সাফল্য তুলে ধরলেও পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন রাজ্যে নেই সেটা আরো একবার ষ্পষ্ট হয়েছে। বিশেষ করে অন্ধপ্রদেশ এবং পাঞ্জাব থেকে প্রচুর ডিম আমদানি হয় রাজ্যে। কিন্তু বর্তমানে উৎপাদন কমে যাওয়ায় আমদানির পরিমাণ বাড়াতে হবে বলে মনে করছে ব্যবসায়ীমহল। উল্লেখ্য, গরিব মধ্যবিত্তের জন্য দিন অন্যতম প্রোটিন জাতীয় খাবার। কিন্তু দপ্তরের উদাসীনতায় ডিমের উপর প্রভাব পড়েছে। প্রতিদিন মুখের গ্রাস তুলে দেওয়ার মত রাস্তা হারাচ্ছে গরিব মধ্যবিত্ত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য