বাড়িরাজ্যমানবাধিকার কমিশনে গেল সি.পি.আই.এম.এল

মানবাধিকার কমিশনে গেল সি.পি.আই.এম.এল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় এবং ধলাই জেলার গন্ডাছড়ায় ২০২৪ সালে নজিরবিহীন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আক্রান্ত পরিবারগুলির জন্য ন্যায়বিচার সম্পর্কিত বিষয়ে তদন্ত কার্য দ্রুত সম্পন্ন করা সহ দ্রুত নিষ্পত্তির দাবিতে সি.পি.আই.এম.এল -এর পক্ষ থেকে সোমবার মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ কর্মকার বলেন, ২০২৪ সালের শেষ পর্যায়ে রাজ্যের গন্ডাছড়া এবং কদম তলায় যে দুটি সাম্প্রদায়িক ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ৮০ টির অধিক পরিবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে দরখাস্ত দিয়েছিল। ত্রিপুরা মানবাধিকার কমিশন সঠিক তদন্ত করার জন্য একটি টিম পাঠায় সেখানে। কিন্তু ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে যে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট নয় সি.পি.আই.এম.এল। তাই আজকে মানবাধিকার কমিশনে এসে পুনরায় বিষয়টি নিয়ে কমিশনারের সঙ্গে আলোচনা করা হয়। দাবি করা হয় সঠিক তদন্ত করে দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করার জন্য। পাশাপাশি পরিবারগুলিকে যেন সহযোগিতা করা হয়। নাহলে হাইকোর্টে যেতে বাধ্য হবে সিপিআইএমএল এবং রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য