বাড়িরাজ্যপানীয় জলের সঙ্কটের প্রতিবাদে ধর্মনগর-সাখাইবাড়ি সড়ক অবরোধ

পানীয় জলের সঙ্কটের প্রতিবাদে ধর্মনগর-সাখাইবাড়ি সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কটের প্রতিবাদে ধর্মনগর-সাখাইবাড়ি সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। অভিযোগ, ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট চলছে। বারবার সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস -এর কাছে দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এরই প্রতিবাদে এবং দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে এদিন সাকাইবাড়ি এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন জেলা কংগ্রেস কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

আন্দোলনকারীরা জানান, বিশুদ্ধ পানীয় জল মানুষের মৌলিক অধিকার। অথচ দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা বলেন আজ পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত। একইসঙ্গে রাস্তাঘাটের বেহাল অবস্থা। উত্তর জেলা হাসপাতালে বেহাল অবস্থা। এমনটি ধর্মনগরে যে পানীয় জল সরবরাহ করা হয় সেটা বিশুদ্ধ পানীয় জল নয়। বিশেষ করে পানীয় জলের জন্য যে ফিটকিরি ব্যবহার করার কথা সেটা ব্যবহার না করে নিম্নমানের ফিটকিরি ব্যবহার করা হচ্ছে। যার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আবার এর মধ্যে স্থানীয় কিছু এলাকায় পানীয় জল নিয়মিত সরবরাহ হচ্ছে না।

তাই রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হতে বাধ্য হয়েছে বলে জানান। এদিকে এক প্রশাসনিক আধিকারিককে ঘটনাস্থলে এসে প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি আশ্বস্ত করতে গিয়ে বলেছিলেন জলের মালিক নাকি ডি.ডব্লিউ.এস নয়। জলের মালিক মিউনিসিপালিটি। তারপরই কংগ্রেস কর্মী সমর্থকরা পাল্টা প্রশ্ন করেন তাহলে আপনি এসেছেন কেন? মিউনিসিপালিটির আধিকারিকদের অবরোধস্হলে আসতে বলুন। পরবর্তী সময় প্রশাসনিক কাজ শেষ হয়ে অবরোধ করতে হয় করা হয়। আগামী ২-৩ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয় আন্দোলনকারীদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য