স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
১৯০১ সালের ৬ জুলাই কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভারতীয় জনসঙ্ঘ-এর প্রতিষ্ঠাতা ছিলেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা এবং দেশের পূর্ণাঙ্গ একীকরণের পক্ষে তাঁর অবস্থান ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে স্মরণীয়। ১৯৫৩ সালে কাশ্মীরে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। তিনি দেশের ঐক্য, অখন্ড ও রাষ্ট্রবাদের আদর্শ প্রতিষ্ঠায় তার অবিস্ফোরণীয় অবদান দেশবাসী ভুলতে পারবে না। এগুলি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এবং দেশকে অগ্রসর হতে তাঁর চিন্তাধারা অত্যন্ত প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।

