বাড়িরাজ্যনিপকো দখল নিয়ে দুই মন্ডলের আভ্যন্তরীণ ঝামেলায় শ্রমিকদের সড়ক অবরোধ

নিপকো দখল নিয়ে দুই মন্ডলের আভ্যন্তরীণ ঝামেলায় শ্রমিকদের সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : সোনামুড়া মনারচক স্থিত নিপকো দখল নিয়ে দুই মন্ডলের আভ্যন্তরীণ ঝামেলায় শ্রমিকদের সড়ক অবরোধ ধনপুরের শান্তিনগর এলাকায়। অভিযোগ ধনপুর মন্ডলের শ্রমিকদের নিপকোতে প্রবেশ করতে বাধা দিচ্ছে সোনামুড়া মন্ডলের নেতারা। ঘটনার বিবরনে জানা যায়, মনার চক স্থিত নীপকো পাওয়ার প্রজেক্টে বিভিন্ন ঠিকেদারের অধীন দীর্ঘদিন যাবত কর্মরত ধনপুর মন্ডল এলাকার শ্রমিকরা  কাজে যোগ দিতে আসে, অভিযোগ সেই সময় সোনামুড়া মন্ডল এলাকার কিছু যুবক তাদের কাজে যোগ দিতে বাধা দেয় তখন বাধার মুখে পড়ে সেই স্থান থেকে চলে যেতে বাধ্য হয় ওই কর্মীরা।

 তাই পরবর্তী সময়ে ক্ষুব্ধ কর্মীরা নিজ এলাকা অর্থাৎ ধনপুর হাসপাতাল সংলগ্ন স্থানে ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধে শামিল হয়। দীর্ঘসময় ধরে চলে অবরোধ, পরবর্তী সময়ে সোনামুড়া থানার ওসি তাপস দাস ঘটনাস্থলে ছুটে যান এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার বিষয়ে অবগত হন পাশাপাশি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করেন তারা। এদিকে অবরোধকারীরা জানান দীর্ঘ বছর ধরে তারা এই নিয়োগ করতেই কাজ করে আসছেন আজ হঠাৎ করে যদি তাদের কাজে যেতে না দেওয়া হয় তাহলে তারা কি করে সংসার প্রতিপালন করবে কোথায় কাজ খুঁজে পাবে তারা , তাই অনতিবিলম্বে যেন তাদের কাজে যেতে দেওয়া হয় । তবে একাংশের অভিমত একচ্ছত্র আধিপত্য বজায় রাখার কারণেই ধনপুর এবং সোনামুড়া মন্ডলের মধ্যে এই দ্বন্দ্বের সৃষ্টি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য