বাড়িরাজ্যরাজ্যে মামলার রেজিস্টারের সংখ্যা কমেছে বলে জানান আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার

রাজ্যে মামলার রেজিস্টারের সংখ্যা কমেছে বলে জানান আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : রাজ্য পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ যখন মামলা না নেওয়ার অভিযোগ উঠছে তখন আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার দাবি করলেন, গত কয়েক বছরের মধ্যে আইনশৃঙ্খলা বর্তমানে একটি ভালো জায়গায় রয়েছে। সবচেয়ে কম মামলা রেজিস্টার ভুক্ত হয়েছে সাম্প্রতিক কালে। শনিবার তিনি পশ্চিম আগরতলা থানা পরিদর্শনে গিয়ে এই কথা বলেন।

 তিনি বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার পশ্চিম আগরতলা থানা পরিদর্শনে যান। তিনি পশ্চিম আগরতলা থানার সকল পুলিশ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইজি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম মামলার নথিভুক্ত হয়েছে সাম্প্রতিককালে।

এটা সম্ভব হয়েছে অপরাধমূলক ঘটনা হ্রাস পাওয়ায়। তিনি বলেন মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে তার জন্য রাজ্য পুলিশ নিরাপত্তার ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। তিনি রেল স্টেশনে কোটি কোটি টাকার নেশা সামগ্রী আটক নিয়ে বলেন, নেশা সামগ্রী পাচারের মামলায় একাধিক অভিযুক্তের নাম সামনে এসেছে। উদ্ধার হওয়া অবৈধ নেশাজাতীয় সামগ্রী অন্য রাজ্য থেকে আনা হয়েছে বলে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কিছুটা সময় লাগছে। তবে তদন্তকারী সংস্থা আশাবাদী যে, এই চক্রের সঙ্গে জড়িত সকল অভিযুক্তকেই আইনের আওতায় এনে পুলিশের জালে তোলা সম্ভব হবে। তিনি তথ্য দিয়ে বলেন বাংলাদেশ, মায়ানমার এবং চীন থেকে নেশা সামগ্রী আসছে। ত্রিপুরা পুলিশ সক্রিয় ভাবে দায়িত্ব পালন করছে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য