বাড়িবিশ্ব সংবাদইরান যুদ্ধ শুরুর ১২৬ দিন পরে খামেনেইয়ের অন্ত্যেষ্টি শুক্রবার, থাকবেন না উত্তরসূরি

ইরান যুদ্ধ শুরুর ১২৬ দিন পরে খামেনেইয়ের অন্ত্যেষ্টি শুক্রবার, থাকবেন না উত্তরসূরি

তেহরান, ৩ জুলাই (হি. স. ) ::আমেরিকা-ইজরায়েলের যৌথ হানায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনের সেই ঘটনার ১২৬ দিন পরে, ৪ জুলাই তেহরানে তাঁর অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান। যদিও সেই শ্রদ্ধানুষ্ঠানে থাকবেন না খামেনেইর উত্তরসূরি ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই।

মোজতবার আপ্তসহায়ক জানিয়েছেন, নিরাপত্তার কারণেই জনসমক্ষে আসবেন না তিনি। সংবাদমাধ্যমেকে আয়াতোল্লা হাকিম এলাহি বলেন, “ইজরায়েলের সঙ্গে উত্তেজনা অব্যাহত রয়ছে। এই অবস্থায় নিরাপত্তার কারণেই প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইর রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন না মোজতবা।” যোগ করেন, “ইজরায়েলের হুমকি সত্ত্বেও অন্ত্যেষ্টি অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে যে সারা বিশ্ব থেকে অংশগ্রহণকারীরা যোগ দেবেন।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য