নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দেশের জাতীয় রাজধানী দিল্লিতে নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। একটি আন্তঃরাজ্য অভিযানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট মডিউলের চার সদস্যকে করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা দিল্লিতে একটি বড় ধরনের সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছিল।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্তরা আইএসআই-এর হ্যান্ডলার শাহজাদ ভাট্টি এবং তার সহযোগীদের নির্দেশে কাজ করছিল। গ্রেফতারি এড়াতে তারা পাকিস্তানি হ্যান্ডলারদের দেওয়া বিদেশি ফোন নম্বর ব্যবহার করত বলে জানা গেছে। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

