স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন : উদ্বোধন হওয়ার পর এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো চালু হয়নি নতুন বাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত সাইন্স ল্যাব। নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম চাকমা জানান সাইন্স ল্যাবের দালান বাড়ি উদ্বোধন হলেও ল্যাবটি পরিচালনা করার জন্য পর্যাপ্ত সামগ্রী ও পরিকাঠামো এখনো পাওয়া যায়নি। বিদ্যালয়ে আগে সাইন্স ল্যাবের যে অল্প কিছু সামগ্রী গুলি রয়েছে এগুলি বেশিরভাগই নষ্ট হয়ে গেছে।
তাই নবনির্মিত দালান বাড়িতে সায়েন্স ল্যাব চালু করতে গেলে পর্যাপ্ত আসবাবপত্র ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পর্যাপ্ত সামগ্রির যথেষ্ট অভাব রয়েছে। এমনকি গত এক বছরে নবনির্মিত দালান বাড়িতে তে সাইন্স ল্যাব শুরু করার জন্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনরকম নির্দেশ পাওয়া যায়নি বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ছাত্র-ছাত্রীরা যদি উন্নত কোন সুযোগ সুবিধা গ্রহণ না করতে পারে তাহলে সরকারি কোষাগারের বহু লক্ষ টাকা খরচ করে সাইন্স ল্যাবের জন্য এই দালান বাড়ি নির্মাণের কি উদ্দেশ্য ?

