স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বিধানসভা এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে বসলো স্থানীয় লোকজনেরা। ঘটনা জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক নমঃ পাড়া ও তাতি পাড়া এলাকায়। দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ এলাকায় যাতায়তের এই রাস্তাটি ভগ্নদশায় পরিনত হয়ে আছে। ২০২৩ শে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পর এলাকার লোকজনেরা আশা করেছিল স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার নেতৃত্ব জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উন্নয়ন হবে।
কিন্তু বর্তমান সময়ে তার ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। দেখা যায় আই পি এফ টি-র প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়া জনতার ভোটে জয়যুক্ত হয়ে আগরতায় গিয়ে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকে বলে অভিযোগ। জোলাইবাড়ীর লোকজনেরা তাদের অসুবিধার কথা মন্ত্রীর নিকট জানাতে পারে না জানান। তাই বাধ্য হয়ে আন্দোলনো সামিল হতে হল এলাকাবাসীর। বিশেষ করে রাস্তা মেরামতের জন্য জোলাইবাড়ী থেকে বিলোনিয়া যাতায়তের রাস্তা অবরোধে বসে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিজেদের দাবিতে সকলে পথ অবরোধে বসে। তাদের আরো অভিযোগ অসুবিধার কথা স্থানীয় নেতৃত্বের কাছে জানিয়েও কাজের কাজ কিছুই হয় নি। এদিকে এই অবোরধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত। তিনি দ্রুততার সহিত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে লোকজনেরা পথ অবরোধ প্রত্যাহার করেন। এখন দেখার বিষয় এলাবাসীর দাবি পূরনে প্রসাশন কি পদক্ষেপ গ্রহন করে।

