বাড়িরাজ্যড্রজার নিয়ে গিয়ে জমি দখলমুক্ত করতে পারল না প্রশাসন, ৭ দিনের সময়...

ড্রজার নিয়ে গিয়ে জমি দখলমুক্ত করতে পারল না প্রশাসন, ৭ দিনের সময় বেঁধে দিল ব্যবসায়ীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : মধুপুর বাজারে সরকারি জমি দখল মুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়ল প্রশাসনিক আধিকারিকরা। জানা যায় মধুপুর বাজারের বহু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে বছরের পর বছর ধরে ব্যবসা করে আসছে। এই সকল ব্যবসায়ীদের উচ্ছেদ করে সরকারি জায়গা দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। ইতিপূর্বে তিনবার এই জায়গা দখল মুক্ত করতে গিয়ে ব্যর্থ হয় প্রশাসন। বুধবার চতুর্থ বারের মতো সরকারি জায়গা দখল মুক্ত করতে যায় প্রশাসনিক আধিকারিকরা।

 এইদিন রীতিমতো জেসিবি নিয়ে সরকারি জায়গা দখল মুক্ত করতে যায় মহকুমা প্রশাসনের আধিকারিকরা। সাথে ছিল আরক্ষা কর্মী। কিন্তু এইদিন প্রশাসনিক আধিকারিকদের বাধা দান করে মধুপুর বাজারের ব্যবসায়ীরা। ডিসিএম প্রসেনজিৎ দাস জানান, এইদিন বাজার ব্যবসায়ীদের অনুরোধে ৭ দিন সময় সীমা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম তিন দিনের মধ্যে অস্থায়ী ব্যবসায়ীরা তাদের দোকান ঘর সরকারি জায়গা থেকে সরিয়ে নিয়ে যাবে। এবং ৭ দিনের মধ্যে সকল ব্যবসায়ীরা সরকারি জায়গা খালি করে দেবে। এইদিন মধুপুর বাজারের ব্যবসায়ীরা লিখিত ভাবে তা জানিয়েছে। তাই তাদের আপাতত ৭ দিন সময় দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানে বাজার দেওয়া ঘিরে প্রশাসনিক মহলকে চিন্তায় ফেলেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য