বাড়িরাজ্যবিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল আদালত চত্বর

বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল আদালত চত্বর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : কাঁঠালতলীর সমীর দাস হত্যাকান্ডের ঘটনা ঘিরে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল আদালত চত্বর। এদিন সমীর দাস হত্যাকান্ডের মূল দুই অভিযুক্ত স্বপন সূত্রধর এবং মিঠুন সূত্রধরকে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে পেশ করতে আনে আমতলী থানার পুলিশ।

সে সময় একদল মহিলা উত্তেজিত হয়ে দুই অভিযুক্তের ফাঁসির দাবি করে মিছিল করে আদালতের গেটের ভেতর প্রবেশ করে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর দাসের শিশুকন্যা। এদিকে আদালতে আগে থেকেই উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী। তখন উত্তেজিত মহিলাদের দেখতে পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বিক্ষোভ কারীদের বক্তব্য দুই অভিযুক্তের ফাঁসি দিতে হবে। না হলে সমীর দাস হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু বিচার হবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য