বাড়িরাজ্যতিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি

তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : তিনটি বাড়ি থেকে ছটি গরু চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনা রানির বাজার থানাধীন তুলাকোনা গ্রাম পঞ্চায়েতের লেম্বুছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতের বেলা তিনটার নাগাদ গাড়ির আওয়াজ শুনে তারা ঘুম থেকে উঠে দেখে বাড়িতে গরু নেই। রাস্তায় বের হয়ে দেখেন একটি বুলেরো গাড়ি অত্যন্ত দ্রুত বেগে ছুটছে। গাড়িটি আটক করতেই তাদের গালিগালাজ শুরু করে চোরের দল।

 তারপর চোরেরা তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী পেছনে ধাওয়া করলেও আটক করতে পারেনি গরুর গাড়িটি। তাদের বক্তব্য, গরুর গাড়িতে পেছনে ধাওয়া করার পর দেখা গেছে আমতলী, বিশালগড়, বিশ্রামগঞ্জ এবং সোনামুড়া থানা এলাকায় নাকা পয়েন্টে পুলিশ কর্মী ছিল না। যার কারণে অনায়াসে গরু নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরেরা। বিগত দিনেও একাধিক চুরির ঘটনা এলাকায় সংঘটিত হয়েছে। কিন্তু ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। ক্ষতিগ্রস্ত ব্রজলাল বনিক জানিয়েছেন, ছয়টি গরুর বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন। এখন গরুগুলি উদ্ধার হবে কিনা সেটা নিয়ে তাদের মনে যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য