বাড়িজাতীয়ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে দিল্লিতে আলোচনা

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে দিল্লিতে আলোচনা

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে এ দেশে স্বাগত জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে এ দেশে এসেছেন গ্রিয়ার। পীযূষ এবং গ্রিয়ারের সঙ্গে নিজের একটি ছবি এ দিন সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভারতে আমেরিকার দূত সের্জিয়ো গোর। সেই ছবিটিই নিজের সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন পীযূষ। তিনি জানিয়েছেন, আসন্ন ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। তিনি আশাবাদী, এই আলোচনার ফল ইতিবাচক হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করতে মার্কিন বাণিজ্য দল নতুন দিল্লিতে বাণিজ্য ভবনে এসে পৌঁছয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য