বাড়িরাজ্যজিবি ও এ.জি.এম.সি-র চিকিৎসকরা এখন থেকে প্রাইভেট প্রেকটিস করতে পারবে না

জিবি ও এ.জি.এম.সি-র চিকিৎসকরা এখন থেকে প্রাইভেট প্রেকটিস করতে পারবে না

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুন : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে সোমবার রাজ্য মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীসভার সিদ্ধান্তের বিষয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর গ্রুপ-সি নন গেজেটেড ১৮৬ টি শূন্যপদ পূরণ করা হবে জে.আর.বি.টি-র মাধ্যমে। জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে কর্মরত চিকিৎসকরা এখন থেকে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না।

তার জন্য এই চিকিৎসকদের বেসিক বেতনের উপর ২০ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সহসাই তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। যদি কেউ চায় যে সে প্রাইভেট প্রেকটিস ছাড়বে না। তাহলে স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিতে হবে। নিকো পার্কের কাজ বন্ধের বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান নিকো পার্কের কাজ বন্ধ এমনটা নয়। একদিকে বর্ষার মরশুম। অপরদিকে জায়গা পরিমাপের ক্ষেত্রে কিছুটা ভুল হয়েছিল। তাই জায়গাটা পুনঃরায় পরিমাপ করা হয়েছে। এবং সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। তবে নিকো পার্কের কাজ চলছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য