কলকাতা, ২৩ জুন (হি.স.): ডালাসে সোমবার রাতে (ভারতীয় সময়) ‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। এদিন প্রথম গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন মেসি। পরে দ্বিতীয় গোলও করেন তিনি।
বিশ্বকাপে মেসির গোল হলো ১৮টি। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার রেকর্ড স্কোরারের এখন মোট গোল ১২২টি, ২০১ ম্যাচে।
চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের আগে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও, এদিন তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি অস্ট্রিয়া।
দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া।
জর্ডন ও আলজেরিয়া একটি করে ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রবিবার জর্ডনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে মুখোমুখি হবে আলজেরিয়া ও অস্ট্রিয়া।

