বাড়িরাজ্যসাংগঠনিক বিষয় নিয়ে বিজেপি-র কোর কমিটির বৈঠক হয় সোমবার

সাংগঠনিক বিষয় নিয়ে বিজেপি-র কোর কমিটির বৈঠক হয় সোমবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : অভিষেক দেবরায় প্রদেশ বিজেপি-র সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিক ভাবে প্রতিটি জেলায় গিয়ে জেলা স্তরের সাংগঠনিক বৈঠক করছেন। এরই মধ্যে সোমবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক। প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক সম্বিত পাত্র, প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী রতন লাল নাথ সহ প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এইদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি-র প্রভারি অভিষেক দেবরায় জানান, প্রতি মাসে প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত কিছুদিন যাবৎ এই কোর কমিটির বৈঠক হচ্ছিল না। এইদিন পুনঃরায় প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিটি মণ্ডলে মাসে যেন একবার করে বৈঠক অনুষ্ঠিত হয়, অনুরুপ ভাবে জেলা কমিটির বৈঠকও যেন মাসে একবার করে করা হয় সেই বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়েছে।

ব্লক স্তরে, মণ্ডল স্তরে এমনকি জেলা স্তরে সমন্বয় কমিটি গুলি বসে যেন সমস্যার সমাধান করে তার উপর জোর দেওয়া হয়েছে। যে সকল কমিটি এখনো গঠন করা হয় নি, সেই গুলি দ্রুত গঠন করার বিষয়ে আলোচনা করা হয়েছে। সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি তৃনমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি এডিসি নির্বাচনে পাহাড়ে বিজেপি-র সংগঠন কতটা দুর্বল তা প্রকাশ্যে চলে এসেছে। এডিসি নির্বাচনের পর পাহাড়ে আরও শক্তি হ্রাস পাচ্ছে বিজেপির। সেই জায়গায় দারিয়ে এইদিন প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠকে সংগঠনকে তৃনমূল স্তরে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। এখন দেখার আগামিদিনে পাহাড়ে ঘুরে দাড়াতে সক্ষম হয় কিনা প্রদেশ বিজেপি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য