বাড়িরাজ্যআটক হল দুই বাংলাদেশি

আটক হল দুই বাংলাদেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : সাব্রুম রেলস্টেশনে গোয়েন্দা পুলিশের তৎপরতায় আটক হল দুই বাংলাদেশি যুবক। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ আগরতলা-সাব্রুম যাত্রীবাহী ট্রেনে করে সাব্রুম রেলস্টেশনে পৌঁছালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। আটক দুই যুবকের নাম মহম্মদ তারিক হুসেন এবং মহম্মদ রিফাদ। তাদের বয়স ১৯।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের ঠিকানা বাংলাদেশের চট্টগ্রামের জামিয়া সুলতানা মাদ্রাসায়। জিজ্ঞাসাবাদের সময় তারা ভারতে অবস্থানের কোনো বৈধ নথিপত্র বা পরিচয়পত্র দেখাতে পারেনি।  পরে রাতেই তাদের সাব্রুম থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সাব্রুম আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। গোয়েন্দা পুলিশ ও সাব্রুম থানার পুলিশ যৌথভাবে বিষয়টির তদন্ত শুরু করেছে। কীভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য