বাড়িরাজ্যবাংলাদেশ নর কঙ্কালের দেশ হবে, মানুষ থাকবে না : মন্ত্রী সুধাংশু দাস

বাংলাদেশ নর কঙ্কালের দেশ হবে, মানুষ থাকবে না : মন্ত্রী সুধাংশু দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণ করা হচ্ছিল বিশ্বের বৃহত্তম ৮১-৮২ ফুট উঁচু রাম মূর্তি। কিন্তু এই রাম মূর্তি নির্মাণের কাজ বন্ধ করে দিল সেই দেশের সরকার। এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন বাংলাদেশ একটি কট্টর ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি চায় না সেখানে অন্য ধর্মের লোক বসবাস করুক। তারা চাইছে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শূন্যের কোঠায় নিয়ে আসতে। যদিও তা সম্ভব নয়।

তাই বাংলাদেশে রাম মূর্তি নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আগামী দিনে বাংলাদেশে রাম মূর্তি নির্মাণ করা হবে বলা জানান মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরও জানান যেদিন বাংলাদেশে সনাতন ধর্ম শেষ হয়ে যাবে, সেই দিন বাংলাদেশে মানুষ থাকবে না, নর কঙ্কালের দেশ হিসেবে পরিণত হবে। বাংলাদেশে আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে জানান মন্ত্রী। পাশাপাশি দেশের কিছু বিরোধী রাজনৈতিক দলকে নিশানা করে মন্ত্রী সুধাংশু দাস বলেন, কিছু রাজনৈতিক দল রয়েছে যারা সনাতন ধর্মকে অপমান করলে সেসব অংশের মানুষের পাশে দাঁড়ায়।

 তাদের অবস্থা আগামী দিন পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান বিরোধী দলের মত হবে। বর্তমানে সেই রাজ্যের পূর্বর্তন সরকারের বর্তমান বিদ্রোহীরা এসে অন্য রাজনৈতিক দলের জায়গা খুঁজছে। এভাবে এক প্রকার ভাবে কামান দাগলেন সুধাংশু দাস। উল্লেখ্য, বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে এই মূর্তিটি তৈরি করা হচ্ছিল। স্থানীয় উগ্রপন্থী ও ইসলামপন্থী গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতা, হুমকি এবং চাপের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্দির কর্তৃপক্ষ বর্তমানে এই নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য