স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : শূন্যপদ পূরণ এবং পাঠ্য বই রোমান হরফের দাবিতে ২৪ জুন সার্কিট হাউজ এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থানে বসবে টি.এস.এফ। বুধবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান টি এস এফ -এর সহ-সভাপতি জন দেববর্মা।
এই দিন সহ-সভাপতি জন দেববর্মা জানান, আগামী ২৪ জুন আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত এস সি, এসটি-র ব্যাকলক রিজার্ভেশন শূন্য পদগুলো পূরণ করা। পাশাপাশি রোমান হরফ ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে আন্দোলন সংগঠিত করা হবে। তিনি বলেন, এসসি, এসটি -দের যে শূন্যপদ গুলি রয়েছে এগুলি অবিলম্বে পূরণ করা জন্য দাবি জানানোর মূল উদ্দেশ্য হলো এগুলি খালি পড়ে আছে বিভিন্ন দপ্তরে। এগুলি এই নির্দিষ্ট অংশের মানুষের চাকরির অধিকার। সরকার যেন অবিলম্বে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করে শূন্যপদ গুলি পূরণ করে।

