বাড়িরাজ্য৭০ বছরেও বৃদ্ধ ভাতা পাওয়ার বয়স হয়নি বলে সরকারি বাবুদের দাবি বলে...

৭০ বছরেও বৃদ্ধ ভাতা পাওয়ার বয়স হয়নি বলে সরকারি বাবুদের দাবি বলে অভিযোগ বৃদ্ধের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : গন্ডাছড়া নতুন বিশ্বরাম পাড়ার বাসিন্দা মিলন জয় রিয়াং। বয়স ৭০। এখনও বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভাতা পাওয়ার আশায় একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও এখনো কোনো সুবিধা পাননি। স্ত্রী সহ চার সদস্যের তার পরিবার বিপিএল তালিকাভুক্ত হলেও কী কারণে ভাতা অনুমোদন হচ্ছে না, তা নিয়ে তিনি হতাশাগ্রস্ত।

এ বিষয়ে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সংশ্লিষ্ট দপ্তরে গেলে বারবারই সরকারি বাবুরা বলে দিচ্ছেন তার এখনো বয়স হয়নি। যা শুনে তিনি রীতিমতো থমকে উঠেন। কারণ ৬০ বছর বয়স হলেই সামাজিক ভাতা বেনিফিশিয়ারিদের জন্য চালু রয়েছে। কিন্তু, মিলন জয় রিয়াং -এর বয়স বর্তমানে ৭০। কেন কি কারণে তিনি সামাজিক ভাতা থেকে বঞ্চিত থাকবেন সেটাই তার প্রশ্ন। ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি মারা গেলে কি বয়স হবে? একজন ভূমিপুত্র হিসেবে এমন বঞ্চনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত বৃদ্ধ ভাতার ব্যবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন দেখার বিষয় কবে নাগাদ ভাগ্যে জুটে সামাজিক ভাতা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য