বাড়িরাজ্যপোল্ট্রি ফার্মের বিরুদ্ধে সরব হল গ্রামবাসী, ফার্মের মালিককে ১৫ দিনের সময় বেঁধে...

পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে সরব হল গ্রামবাসী, ফার্মের মালিককে ১৫ দিনের সময় বেঁধে দিল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়া এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে এক পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ, আর মাছি সহ পোকার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। জানা যায়, দক্ষিণ চড়িলাম চৌমুনীপাড়া এলাকায় স্বপন দেবনাথ নামে এক ব্যক্তির পোল্ট্রি ফার্ম রয়েছে। বিজ্ঞান সম্মত ভাবে এই ফার্ম না করার কারনে ফার্ম থেকে একদিকে যেমন গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, তেমনি অপরদিকে এলাকায় মাছি সহ পোকার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দুর্গন্ধ আর মাছি ও পোকার উপদ্রবে এলাকায় বসবাস করা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসিদের। এই নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মহকুমা প্রশাসনের নিকট অভিযোগ জানায় এলাকাবাসিরা।

 তারপর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এই পোল্ট্রি ফার্ম পরিদর্শন করে। এবং পোল্ট্রি ফার্মের মালিককে কিছু নির্দেশ দিয়ে আসে। অভিযোগ ফার্মের মালিক সেই নির্দেশিকা গুলি মানেন নি। সম্প্রতি এলাকাবাসির পক্ষ থেকে দাবি জানানো হয় এই পোল্ট্রি ফার্ম বন্ধ করার জন্য। এই নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার পর নরেচড়ে বসল মহকুমা প্রশাসন। বুধবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকায় ছুটে যায়। মহকুমা প্রশাসনের আধিকারিকরা এইদিন এলাকাবাসিদের কাছ থেকে তাদের অভিযোগ গুলি শুনেন। তারপর তারা কথা বলেন পোল্ট্রি ফার্মের মালিককে। ডিসিএম প্রসেনজিৎ দাস এইদিন পোল্ট্রি ফার্মের মালিককে ১৫ দিনের সময়সীমা বেধে দেন। এই সময়ের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেন ফার্মের মালিককে।

অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এলাকাবাসী দীর্ঘ দিন ধরে সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু পোল্ট্রি ফার্মের মালিক এলাকাবাসিদের দাবির প্রতি কর্ণপাত করতেও নারাজ। এখন দেখার মহকুমা প্রশাসনের দাবি মেনে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন কিনা পোল্ট্রি ফার্মের মালিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য