বাড়িবিশ্ব সংবাদস্লোভাকিয়ায় স্কুল শিক্ষার্থীদের যোগব্যায়াম দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদী

স্লোভাকিয়ায় স্কুল শিক্ষার্থীদের যোগব্যায়াম দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদী

ব্রাতিস্লাভা, ১৬ জুন (হি.স.): স্লোভাকিয়ায় স্কুল শিক্ষার্থীদের যোগব্যায়াম দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে সে কথা তুলেও ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, “স্লোভাকিয়ার স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পরিবেশিত বিশেষ যোগব্যায়াম দেখে রাষ্ট্রপতি পেলেগ্রিনি এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও জানান, “আন্তর্জাতিক যোগ দিবস যতই এগিয়ে আসছে, তরুণ প্রজন্মের মধ্যে যোগব্যায়ামের প্রতি এই আগ্রহ ও অংশগ্রহণ দেখা সত্যিই আনন্দের বিষয়। পাশাপাশি, সুস্থ ও ভালো থাকার অভিন্ন প্রচেষ্টায় যোগব্যায়াম যে মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসছে, তা দেখেও আমি আনন্দিত।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য