বাড়িজাতীয়হায়দরাবাদে 'ককরোচ জনতা পার্টি'-র বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যায় জমায়েত

হায়দরাবাদে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যায় জমায়েত

হায়দরাবাদ, ১৪ জুন (হি.স.): সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট)-এর প্রশ্ন ফাঁস এবং সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র কেলেঙ্কারির প্রতিবাদে এ বার উত্তাল হলো হায়দরাবাদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রবিবার রাজপথে নামলো ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সদস্যেরা।

এ দিন হায়দরাবাদের ধর্না চকে বিপুল সংখ্যক মানুষ ও সংগঠনের কর্মী-সমর্থকেরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জমায়েত হন। বিক্ষোভকারীদের থেকে ভেসে আসতে থাকে স্লোগান। পরীক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা।

হায়দরাবাদ পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন বিকেল পর্যন্ত সিজেপি-কে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করার অনুমতি দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধর্না চক ও তার আশেপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য