বাড়িরাজ্যচাকমা ভাষা সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়ে কর্মশালা

চাকমা ভাষা সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়ে কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : চাকমা স্ক্রিপ্ট, ভাষা ও সাহিত্য সম্পর্কিত বিষয় নিয়ে আগরতলার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী জাতীয় সেমিনার কাম কর্মশালা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা। রাজ্য সরকারের ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই  কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন চাকমা ভাষা উন্নয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক শম্ভু লাল চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

 কর্মশালায় চাকমা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। বিধায়ক শম্ভু লাল চাকমা বলেন, চাকমা ভাষা ব্যবহার এবং চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে। তাই এই ভাষাকে আগামী দিন কিভাবে সমৃদ্ধ করা যায় তার জন্য রূপ রেখা তৈরি করা হয়েছে বৈঠকে। বিশেষ করে চাকমা হরফ নিয়ে আলোচনা হয় বৈঠকে। আগামী দিন এই ভাষা অনেক বেশি বিজ্ঞান সুদৃঢ় হবে এবং এ ভাষার বিভিন্ন দিক উদ্ধার করা সম্ভব হবে বলে আশা দেখতে পারেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য