বাড়িরাজ্যএকাধিক নারী সংক্রান্ত ঘটনা নিয়ে আগরতলা শহরে রাজপথ কাঁপাল বামেরা

একাধিক নারী সংক্রান্ত ঘটনা নিয়ে আগরতলা শহরে রাজপথ কাঁপাল বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যু কান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ময়দানে নামল বাম ছাত্র, যুব এবং মহিলা সংগঠন। শনিবার আগরতলা শহরের মধ্যে মিছিল করে সরকারের এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি তোলেন কোন রাজনৈতিক রং যেন তদন্তে বাধা না হয়। এদিন মূলত, আনন্দনগর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুলের অভ্যন্তরে ধর্ষণ ও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে আগরতলা শহরে মিছিল ও রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও।

বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠন সম্মিলিত ভাবে এইদিন আগরতলা শহরে বিক্ষোভ মিছিলের পাশাপাশি রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে। এইদিনের আন্দোলন কর্মসূচির নেতৃত্বে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। তিনি এক সাক্ষাৎকারে জানান আনন্দনগর স্কুলের চাবি বহিরাগতরা নিয়ে নেয়। তারপর স্কুলের অভ্যন্তরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘ সময় আটকে রেখে ধর্ষণ করা হয়। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকের কাছে থাকে স্কুলের চাবি। পাশাপাশি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই পুলিশ বলে দিয়েছে এইটা আত্মহত্যার ঘটনা। এদিকে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির। এইদিন শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির সদস্য সদস্যারা সম্মিলিত ভাবে মিছিল করে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে সমবেত হয়। তারপর তারা রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। মুলত শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে তাদের এই আন্দোলন কর্মসূচি।

এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেত্রীরা জানান বুধবার রাতে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের তিন ঘণ্টা পরে পরিবারের লোকজনদের ঘটনার বিষয়ে জানানো হয়। কেন ঘটনার তিন ঘণ্টা পর মৃতার পরিবারকে খবর দেওয়া হল। যুবতীকে ডিউটি শেষ হওয়ার পরও মেডিক্যাল কলেজে আটকে রাখা হয়েছে। সংগঠনের নেত্রীরা প্রশ্ন উত্থাপন করেন কেন যুবতীকে ডিউটি শেষ হওয়ার পরও মেডিক্যাল কলেজে আটকে রাখা হয়েছে। তাদের দাবি গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন সংগঠনের নেত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য