বাড়িরাজ্যঅগ্নিকান্ড থেকে অল্পতে রক্ষা পেলে বাজার

অগ্নিকান্ড থেকে অল্পতে রক্ষা পেলে বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : দমকল কর্মীদের তৎপরতায় অল্পতে ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল শান্তিরবাজারের সবজি বাজার। জানাযায় বুধবার রাতে শান্তিরবাজার দমকল কর্মীদের নিকট খবর যায় শান্তিরবাজারের সবজি বাজারে অগ্নিসংযোগ ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা।

দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সবজি বাজারে ব্যবসায়ী বিপ্লব পাটারীর গোডাউনে অগ্নি সংযোগ ঘটেছে। গোডাউনের পাশে থাকা ফল ব্যবসায়ী আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ফলে অল্পের জন্য রক্ষা পায় সবজি বাজারের অন্যান্য দোকান গুলি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য