বাড়িরাজ্যচুরি সামগ্রী উদ্ধার করল পুলিশ

চুরি সামগ্রী উদ্ধার করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : মুদি দোকানে ঘটে যাওয়া চুরি সামগ্রী উদ্ধার করল পুলিশ। সুভাষ পার্ক ফাঁড়ি থানার পুলিশের তৎপরতায় চুরির সামগ্রী সহ এক অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, খোয়াই এলাকার একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটার পর দোকানের মালিক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই সুভাষ পার্ক আউট পোস্টের পুলিশ দ্রুত তদন্তে নেমে পড়ে। বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তার নাম জয় দীপ নম দাস। বাড়ি সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া ২৮ থেকে ৩০ হাজার টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে দোকান থেকে চুরি হওয়া বেশ কিছু মূল্যবান পণ্য রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলেও জানা গেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এদিকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এর সঙ্গে আরও এক ব্যক্তি জড়িত রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য