স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুন : খোয়াই থানায় ২০২১ সালে দায়ের হওয়া বহুল আলোচিত মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আদালত থেকে সমন পাঠানো হলেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এখনও আদালতে হাজিরা দেননি।
আদালত সূত্রে জানা গেছে, একের পর এক তিনটি সমন পাঠানো হয়েছে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে পুনরায় রিমাইন্ডার নোটিশ জারি করা হয়। কিন্তু এরপরও নির্ধারিত সময়ে হাজিরা না দেওয়ায় আইনি মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।