বাড়িজাতীয়প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি মোদীর, বিদেশ থেকে পেলেন শুভেচ্ছা

প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি মোদীর, বিদেশ থেকে পেলেন শুভেচ্ছা

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন নরেন্দ্র মোদী। তিনিই ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এই মালফলক তথা গৌরবের মুহূর্তে বিদেশ থেকেও শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি টুইট করেছেন, “ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক অভিনন্দন। এই প্রাপ্তি তাঁর দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ জনসেবা এবং ভারতের উন্নয়ন, সমৃদ্ধি ও বিশ্বমঞ্চে দেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর নেতৃত্বের এক অনন্য নিদর্শন। মালয়েশিয়া ভারতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়; আমি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি। আমি প্রধানমন্ত্রী মোদীর উত্তরোত্তর সাফল্য এবং ভারতের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য