স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : রবীন্দ্র নজরুল জন্মদিন উপলক্ষে এ আই ডি এস ও -র উদ্যোগে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। রাজধানীর প্রগতি স্কুলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। তিনটি বিভাগ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে এইদিন ক্ষুদে অঙ্কন শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
উদ্যোক্তারা জানান ৯ মে থেকে এক মাস ব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করা হয় রবীন্দ্র নজরুল জন্মদিন উপলক্ষ্যে। এই এক মাস ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে এইদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এইদিনের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ক্ষুদে অঙ্কন শিল্পী অংশগ্রহণ করেছে।

