বাড়িজাতীয়শিলঙে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে শুরু এনইসি-র ৭৩-তম প্ল্যানারি সেশন

শিলঙে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে শুরু এনইসি-র ৭৩-তম প্ল্যানারি সেশন

শিলং, ৪ জুন (হি.স.) : শুরু হলো উত্তরপূর্ব পরিষদ (নর্থ-ইস্ট কাউন্সিল, সংক্ষেপে এনইসি-এর ৭৩-তম প্ল্যানারি সেশন তথা পূর্ণাঙ্গ বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে রয়েছেন ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) দফতরের মন্ত্রী তথা এনইসি-র উপ-সভাপতি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের বহু শীর্ষ আধিকারিক।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার মেঘালয়ের রাজধানী শিলঙে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়েছে উত্তরপূর্ব পরিষদের ৭৩-তম পূর্ণাঙ্গ বৈঠক। ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডোনার দফতরের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, আট রাজ্যের রাজ্যপালগণ যথাক্রমে অসমের লক্ষ্মণপ্রসাদ আচার্য, মেঘালয়ের সিএইচ বিজয় শংকর, অরুণাচল প্রদেশের লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক (অবসরপ্রাপ্ত), মিজোরামের জেনারেল (ড.) বিজয় কুমার সিং (অবসরপ্রাপ্ত), ত্রিপুরার ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, নাগাল্যান্ডের নন্দকিশোর যাদব, মণিপুরের অজয় কুমার ভাল্লা, সিকিমের ওম প্রকাশ মাথুর এবং আট রাজ্যের মুখ্যমন্ত্রীগণ যথাক্রমে মেঘালয়ের কনরাড কে সাংমা, অসমের ড. হিমন্তবিশ্ব শর্মা, ত্রিপুরার প্রফেসর (ডা.) মানিক সাহা, নাগাল্যান্ডের নেইফিউ রিও, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, মণিপুরের ইউমনাম খেমচাঁদ সিং, মিজোরামের লালদুহোমা ও সিকিমের প্রেম সিং তামাঙের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ।

এছাড়া বৈঠকে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, ডোনার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু সহ কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের বহু শীর্ষ আধিকারিক।

সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে চলমান উত্তরপূর্ব পরিষদের ৭৩-তম পূর্ণাঙ্গ অধিবেশনে পর্যটন, কৃষি, উদ্যানপালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, ক্রীড়া উন্নয়ন, অর্থনৈতিক করিডর প্রকল্প, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থা, হস্ততাঁত ও হস্তশিল্পের প্রসার ইত্যাদি বিষয়গুলি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য