নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে এখন অসহ্য গরম, তীব্র গরমের মধ্যে পাখিদের জন্য বিশেষ উদ্যোগ নিল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাত্রে রাজা ঠান্ডা জলে স্বস্তি পাচ্ছে পক্ষীকুল।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করে জানানো হয়েছে, এই প্রতিকূল আবহাওয়ায়, আমাদের পক্ষিকুলেরা রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান ও অন্যান্য স্থানে তাদের জন্য রাখা জলের পাত্রে স্বস্তি ও আরাম খুঁজে পাচ্ছে। এটি একটি সাধারণ কাজ যা নীরবে আমাদের চারপাশের জীবনের প্রতি সহানুভূতি এবং সম্প্রীতিকে প্রতিফলিত করে! ময়ূর, শালিক, পায়রা-সহ অন্যান্য পক্ষিকুল ঠান্ডা জলে তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে।

