বাড়িজাতীয়দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ধারায় এফআইআর, গ্রেফতার হোটেলের সহ-মালিক

দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ধারায় এফআইআর, গ্রেফতার হোটেলের সহ-মালিক

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে হোটেল তথা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি হোটেলের সহ-মালিককে গ্রেফতার করা হয়েছে। ম্যানেজার এখনও নিখোঁজ, তার খোঁজ করছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লির মালব্য নগরের হোটেল ফ্লোরিশ স্টে-তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের সহ-মালিক লভকেশ বাজাজকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মালব্য নগর থানায় বিএনএস-এর ধারা ১০৫, ৩২৬(জি), ৩২৪(৫) (ইচ্ছাকৃতভাবে কোনও সম্পত্তি বা ব্যক্তির ক্ষতিসাধন সম্পর্কিত), ১২৫(এ) এবং ১২৫(বি) (অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজ; অবহেলাজনিত বা ঝুঁকিপূর্ণ আচরণ যা মানব জীবনের জন্য হুমকি সৃষ্টি করে) এবং ২৮৭ (আগুন বা দাহ্য পদার্থ সংক্রান্ত অবহেলা; আগুন, দাহ্য পদার্থ বা বিপজ্জনক পদার্থ ব্যবহারে অবহেলা প্রদর্শন সম্পর্কিত)-এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। হোটেলের সহ-মালিক লভকেশ বাজাজের গ্রেফতারের পর, দিল্লি পুলিশ এখন হোটেল ম্যানেজারের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য