বাড়িরাজ্যথানার ওসির হাতে আক্রান্ত চিত্র সাংবাদিক, অভিযোগ জানানো হল ডিজির কাছে

থানার ওসির হাতে আক্রান্ত চিত্র সাংবাদিক, অভিযোগ জানানো হল ডিজির কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : এডি নগর থানার ওসি অভিজিৎ মন্ডলের হাতে আক্রান্ত স্যন্দন টিভির চিত্র সাংবাদিক সুব্রত দেবনাথ বলে অভিযোগ। ঘটনা আমতলী বাইপাসের নাকা পয়েন্টে। আক্রান্ত সাংবাদিক বৃহস্পতিবার দুপুরে পাখি কিনতে গিয়েছিলেন এলাকায়। সে সময় নাগেরজলার মারপিট কান্ডের ঘটনার তদন্ত করতে এলাকায় গিয়েছিলেন এ.ডি নগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অভিজিৎ মন্ডল।

তিনি চিত্র সাংবাদিক সুব্রত দেবনাথকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন। একজন এএসআই এবং টিএসআর নিয়ে দোকানে গিয়ে সুব্রত দেবনাথের গেঞ্জির কলারের টেনে ধরে বলেন নাগেরজলার ঘটনা কাণ্ডে সে ছিল কিনা। সুব্রত দেবনাথ পাল্টা পরিচয় দিতেই ওসি কলার ছেড়ে বলেন, থানায় গিয়ে কথা বলার জন্য।

পরবর্তী সময় আমতলী থানায় গিয়ে এডি নগর থানার ওসি এমন ভূমিকা সম্পর্কে গোটা বিষয়টি জানান চিত্র সাংবাদিক সুব্রত দেবনাথ। সুব্রত দেবনাথ আরো জানিয়েছেন, সমাজে সকলের সম্মান থাকে। একজন থানার ওসি ভুল অনুমান করে এই ধরনের শারীরিক এবং মানসিক নিগ্রহ করা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। স্থানীয় বহু লোকের সামনে তার সঙ্গে এ ধরনের ঘটনা সংগঠিত করেছে বলে দাবি করেন। এর সুবিচার চাইলেন সুব্রত দেবনাথ। তারপর স্যন্দন টিভির পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য