বাড়িরাজ্যখারচি মেলায় প্রস্তুতি খতিয়ে রেখে দেখলেন সভাধিপতি

খারচি মেলায় প্রস্তুতি খতিয়ে রেখে দেখলেন সভাধিপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :  আগামী জুলাই মাসের ২১ তারিখ থেকে শুরু হবে ঐতিহ্যবাহী খারচি পূজা এবং মেলা। আসন্ন ঐতিহ্যবাহী খারচি মেলা উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে খয়েরপুরের চতুর্দশ দেবতার মন্দির পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবদাস দেববর্মা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

 পরিদর্শনকালে মন্দির চত্বর ও দর্শনার্থীদের জন্য থাকা বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোগত বিষয় পর্যালোচনা করা হয়। মেলা উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে যে সমস্ত সমস্যার সমাধান প্রয়োজন, সেগুলি দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, খারচি মেলা শুরু হওয়ার আগেই দর্শনার্থীদের স্বার্থে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ ও সমস্যার সমাধান করা হবে। প্রশাসনের পক্ষ থেকে মেলাকে সুষ্ঠু ও সফল ভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান। তিনি আরো জানিয়েছেন এবছর মন্দির প্রাঙ্গনে কাজ চলছে। বিগত বছর বলেই মত জাইকজমক ভাবে মেলা সংগঠিত হবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে জানিয়েছেন মেলা হবে নিশ্চিত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য