স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন : পাচারকালে অটো সহ আটক শুকনো গাঁজা। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামনগর-পাগলিবাড়ি সড়কে। গাজা উদ্ধারের সাথে সাথে আটক করা হয়েছে অটো চালক দিপক সরকারকে। বাজেয়াপ্ত করা হয়েছে গাজা বোঝাই অটোটি।
বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিক জানান মঙ্গলবার বিশ্রামগঞ্জ থানার পুলিশ মোবাইল পেট্রোলিং-এ বেরিয়ে যানবাহন চেকিং করার সময় একটি অটো আটক করে। অটোটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ৩৯ কেজি ৫০০ গ্রাম গাজা। যার বাজার মূল্য আনুমানিক তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা। আটক করা হয়েছে অটো চালক দিপক সরকারকে। বাজেয়াপ্ত করা হয়েছে গাজা বোঝাই অটোটি।

