স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন : সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির। মঙ্গলবার ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে এই ডেপুটেশন প্রদান করে।
মুলত ১০ দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশান প্রদান করা হয়। ডেপুটেশান প্রদানের পর সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে জনগণের প্রয়োজনীয় দাবি নিয়ে সদর মহকুমা শাসক, জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করা হবে। সেই মোতাবেক এইদিন সদর মহকুমা প্রশাসনের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে। তিনি সংগঠনের ১০ দফা দাবি গুলি বিস্তারিত তুলে ধরেন।

